মুন্সীগঞ্জে শিক্ষকের মরদেহ উদ্ধার

মৃত শিক্ষক মো. ইস্রাফিল হক (৩২)

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে শিক্ষকের মরদেহ উদ্ধার

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৭ জানুয়ারি, ২০১৯

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় সড়কের পাশে ফেলে রাখা নিহত শিক্ষকের পরিচয় মিলেছে। তার নাম মো. ইস্রাফিল হক (৩২)। সে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহতের স্ত্রী সাবরিনা খাতুন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহ শনাক্ত করেন। শিক্ষক ই¯্রাফিল সদরের পঞ্চসার হাজী জহির উদ্দিন মডেল টাউনে বসবাস করছিল। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার মজিবুর রহমানের ছেলে।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম জানান, গতকাল রবিবার সন্ধায় প্রাইভেট পড়ানোর জন্য বাসা থেকে বের হয় ইস্রাফীল। এরপর রাতে বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের কপালে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রী সাবরিনা খাতুন জানান, টিউশনি শেষে আর বাসায় ফিরেনি। রাত সাড়ে ৭ টার পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads