মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের করোনা শনাক্ত

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে, ২০২০

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক এসএম সফিকের দেহেও করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ রোববার বিকেল ৪ টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার মুন্সীগঞ্জের ৬ উপজেলায় নতুন করে ৩৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে একজন চিকিৎসকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads