মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শকসহ (তদন্ত) নতুন করে আরো আটজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে।
শনিবার বেলা সাড়ে ১১টায় এমন তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।
তিনি জানান, গত ২৭ ও ৩০ এপ্রিল পাঠানো ৬১ জনের নমুনা থেকে শনিবার সকালে ঢাকার আইইডিসিআর ও নিপসম থেকে আট জনের করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এরমধ্যে জেলা সদরে ৬ জন, শ্রীনগর ও লৌহজং উপজেলায় ১ জন করে করোনা শনাক্ত হয়।





