বিশ্ব

মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় নিহত ১৭

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২২

মেক্সিকোর মিচোয়াকানে রোববার এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বন্দুকধারীরা ১৭ জনকে গুলি করে হত্যা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারীরা খোলা ছাদের দুটি পিকআপ ট্রাকে করে আসে।

সান জোসে ডি গ্রাসিয়া শহরের একটি বাড়িতে হঠাৎ প্রবেশ করে তারা, যেখানে আগে থেকে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে তারা নির্বিচারে গুলি চালাতে থাকে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় হামলার তদন্ত শুরু করেছে।

ধারণা করা হচ্ছে, দুই দলের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২০২১ সালে মেক্সিকোতে মাদক কারবারিদের গ্যাংয়ের দ্বন্দ্বের কারণে ৩৩ হাজার ৩০৮ জন মারা গেছে।

সূত্র : আনাদোলু

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads