ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলাচলের ট্রয়াল রান শুরু হয়েছে। রবিবার (২৯ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে মিরপুর পর্যন্ত এ ট্রায়াল রান শুরু হয়।
আজ রবিবার (২৯ আগস্ট) বেলা ১১টা ৫৮ মিনিটে সবুজ পতাকা নাড়িয়ে তিনি মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় কোটস অন লোডিং এলাকায় স্থাপিত পৃথক মঞ্চে মন্ত্রীর সঙ্গে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০ টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়। মেট্রোরেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।
প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করা হয় বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।





