মেহেরপুরে দূর্বৃত্তের হাতে পান চাষি খুন

মেহেরপুর ম্যাপ

অপরাধ

মেহেরপুরে দূর্বৃত্তের হাতে পান চাষি খুন

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০১৯

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গালার মাঠে পানক্ষেত পাহারা দিতে গিয়ে দূর্বৃত্তের হাতে পান চাষি খুন হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। খবর পেয়ে বলিয়ারপুর ক্যাম্পের পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত পান চাষি মিনারুল ইসলাম (৩৫) ওই গ্রামের খাকছার আলীর বড় ছেলে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী রেজা জানান, পান চাষী মিনারুল ইসলামের পানের বরজে প্রায় দিনই পান চুরি হচ্ছিল। পান চোর ধরার জন্য সে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান। পরে সন্ধ্যার দিকে তার বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ চোররা পান চুরি করছিল। এসময় মিনারুল ইসলাম তাদের চিনে ফেলায় তারা মিনারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি টীম দূর্বৃত্তদের খোঁজে মাঠে নেমেছেন।

এদিকে মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads