মেহেরপুরে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা

মেহেরপুরের মানচিত্র

সংগৃহীত ছবি

সারা দেশ

মেহেরপুরে পুলিশের ওপর ছাত্রলীগের হামলা

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৮

মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষের দিকে ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন- ছাত্রলীগ কর্মী ইব্রাহীম (১৭), শিশির (১৮) ও আশিক (১৬)।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)শেখ মোস্তাফিজুর রহমান জানান,  বেলা ১১টার দিকে মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের শেষের দিকে ইব্রাহিম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী সুরুজ আলীকে মারধর করছিল। এ সময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করে। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ইব্রাহিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।এ সময় ওসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নেতাকর্মীরা।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের সভাপতিসহ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়। আহত পুলিশ কনস্টেবলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads