আলু ফসলের মালটিলোকেশন পারফর্মেন্স যাচাইয়ের লক্ষ্যে মেহেরপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে মেহেরপুর ওয়াপদা শিশু পরিবার এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার বাংলাদেশের কৃষকদের জন্য সর্বোচ্চ ভর্তুকি দিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আগে কৃষকেরা সারের পিছনে ছুটতেন এখন সার কৃষকদের পিছনে ছুটছে বর্তমান সরকার কৃষকদের জন্য সবরকম সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের জন্য যেমন ভাবনাগুলো ভাবতেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেগুলো বাস্তবায়ন করে চলেছেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএডিসি চেয়ারম্যান (গ্রেট-১) ড. অমিতাভ সরকার, বিএডিসি এর সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মোস্তফিজুর রহমান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, ড.রেজাউল করিম (প্রধান গবেষণা সমন্ময়কারী বারাদি বীজ উৎপাদন খামার), অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার খা, আলু চাষী মারুফুজ্জোহা গোরা প্রমুখ।
এ ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা সমাজসেবা উপ-পরিচালক কাজী ফজলে রাব্বী, এ্যাড.ইব্রহিম শাহিন,সদর থানার ওসি শাহাদারা খান সহ মাঠ দিবসে উপস্থিত ছিলেন বিএডিসির কর্মকর্তা সহ আলু চাষীগণ।





