মেহেরপুরে মুজিববর্ষ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুজিববর্ষ পালনে প্রস্তুতি সভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মেহেরপুরে মুজিববর্ষ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবছর জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা হয়েছে মেহেরপুরে। জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সাংসদ মকবুল হোসেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংবাদিক আলামিন হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবছর জন্মবার্ষিকী পালনের সরকারি বিভিন্ন নিয়মনীতি নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান। সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন বক্তরা।

তারা বলেন, বঙ্গবন্ধু না থাকলে স্বাধীন বাংলাদেশের কল্পনা করা যেতো না। তার নেতৃত্বের কারনেই আজ আমরা স্বাধীন দেশের নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি তাঁকে বাঁচতে দেয়নি। তবে তাঁর কর্মে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। তাই তিনি আজ বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে পরিনত হয়েছেন। এসময় বঙ্গবন্ধুর শতবছর জন্মবার্ষিকী মুজিববর্ষ পালনের বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads