মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

নরেন্দ্র মোদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।

ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

জাতীয়

মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

নরেন্দ্র মোদীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেয়া।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার দিল্লিতে মোদীর সঙ্গে এ বৈঠক হয়েছে। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

নয়া দিল্লীতে এই সাক্ষাতের সময় তাদের মধ্যে দুই দেশের বিভিন্ন চুক্তি, অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নতির প্রশংসা করেন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান মোদী। একইসঙ্গে নিজের প্রথম সফর ভারতে করায় তাঁর প্রশংসাও করেন ভারতের প্রধানমন্ত্রী।

ড. মোমেন আগামীকাল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও একান্ত বৈঠক করবেন। এরপর দুই দেশের যৌথ কমিশনের সভায় নেতৃত্ব দেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার দিল্লিতে ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। একইদিন বাংলাদেশ-ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন- জেসিসি বৈঠকেও যোগ দেবেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। জেসিসি বৈঠকে দু’দেশের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনা হবে।

জেসিসির চতুর্থ বৈঠক দিল্লিতে ২০১৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তবে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। তিনিই এবার জেসিসি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

এ বৈঠকে যোগ দিতে গতকাল বুধবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার পর ড. এ কে আব্দুল মোমেনের এটাই প্রথম বিদেশ সফর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads