সারা দেশ

ময়মনসিংহে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত

  • ''
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০২৪

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে তিনতলার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গেলো রাতে ত্রিশাল পৌর শহরের গোহাটা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সুমন ও নূর নামে দুই শ্রমিক ওই এলাকার একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। পরে নূরকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় নেয়ার পথে তিনিও  মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads