ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় ফের জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় ফের জরিমানা

  • ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অগাস্ট, ২০২১

এডিস মশার লার্ভা পাওয়ায় নগরির দুই ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরির নতুনবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদেও নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে।

এডিস মশার লার্ভা পাওয়ায় গত ০২ মাসে এ নিয়ে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে মসিক এর ভ্রাম্যমাণ আদালত।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেষ্ট রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, ফগিং, স্প্রে ছিটানো, মাইকিং, লিফলেট বিতরণসহ বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ বিষয়ে নিয়মিত নির্দেশনা প্রদান করছেন। মেয়র মহোদয়ের নেতৃেত্ব অন্যান্যবারের মত এ বছরও ডেঙ্গু প্রতিরোধে আমরা সফল হবো বলে প্রত্যাশা রাখি।

ভ্রাম্যমান আদালতর অভিযানকালে মেডিকেল অফিসার ডাঃ তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার’ জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব প্রমুখগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads