ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

ডিবি পুলীশের বিশেষ অভিযানে আটককৃত ৫ ব্যবসায়ী

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ৭ জুলাই, ২০১৯

ময়মনসিংহ কোতোয়ালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলার ফুলবাড়ীয়া এলাকায় অভিজান চালিয়ে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এ প্রতিবেধককে এসব তথ্য নিশ্চিত করেন।  এসময় তাদের থেকে  ২২ গ্রাম হেরোইন ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃতরা হলেন : মোঃ আজম(২২), মোঃ আনছারুল ওরফে আনিছুল(২৫), মোঃ মোরাদুল ইসলাম ওরফে আল আমিন(২১), মোঃ তালিম ইসলাম(২২), মোছাঃ মুন্নি আক্তার রওশন (৩০)।

ডিবি’র এস আই মোঃ আব্দুল লতিফ, এএসআই মোঃ জহুরুল ইসলাম, এস আই আনোয়ার হোসেন, এস আই নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল ডিবি পুলিশের নেতৃত্বে তাদের আটক করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads