এঘটনায় মুক্তাগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ হত্যাকারীকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে ময়না তদন্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামের ইমান আলীর (৭০) পুত্র জহিরুল ইসলাম (৪০) দীর্ঘদিন যাবত মানসিক বিকারগ্রস্ত। বুধবার বেলা ১২টার দিকে জহিরুল তার স্ত্রী কে মারধর করে বাড়ীর পাশে দা নিয়ে বাঁশের কাজ কাজ করতে থাকে। এমত অবস্থায় জহিরুলের স্ত্রী তার শশুর ইমামান আলীকে জানায় তার ছেলে জহিরুল তাকে অন্যায় ভাবে গায়ে হাত তুলে মেরেছে। পুত্রবধুর এমন অভিযোগ শুনে ইমান আলী জহিরুলের নিকট গিয়ে বউমা কে মারার কারন জানতে চেয়ে পাশেই পড়ে থাকা একটুকরো বাঁশের চটি দিয়ে শাসনের উদ্দেশ্যে ছেলে জহিরুল কে একটি আঘাত করতেই জহিরুল তার হাতে থাকা ধারালো দা দিয়ে বাবা ইমান আলীকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় উপর্যপরি আগাত করে। এতে ঘটনাস্থলেই ইমান আলীর মৃত্যু ঘটে।





