ময়মনসিংহে হেরোইন ও গাঁজাসহ আটক ২

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ময়মনসিংহে হেরোইন ও গাঁজাসহ আটক ২

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০২২

ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিববহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শুক্রবার রাতে ডিবি পুলিশের এস আই আমিনুল ইলামের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন দাপুনিয়া এলাকা  থেকে মাদক ব্যবসায়ী হারুনুর
রশিদ (৫৯)ও  সিএনজি চালিত অটোরিকশা চালক আসামি বাকের মিয়াকে (২৮) আটক করে।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, আটক ২ মাদক ব্যবসায়ীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads