সারা দেশ

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর, ২০২১

গত ২দিন অভিযান চালিয়ে ১০ পুতলা ২গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ১৮, শুক্রবার ৮জনসহ ২দিনে কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads