গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়ারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় ১৫ গ্রাম হেরোইন ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নগরির নতুন বাজার রেলক্রসিং এর সামনে থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩৬) হৃদয় হোসেন (২২), ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান হৃদয় (২০), হৃদয় হোসেন (২০), ইব্রাহিম হোসেন অন্তু (২৫)সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও জেলার ভালুকা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি সিদ্দিক (৫৫), জাহিদুল ইসলাম (৩৫), উজ্জল মিয়া (৪০), মাসুদ মিয়া (২৭) নামের ৪ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।





