ময়মনসিংহ জেলার কোতোয়ালী ও নান্দাইল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০৫পিস ইয়াবা ও ২৫০গ্রাম গাজাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি’র এস আই আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে জেলার নান্দাইল থানা এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী ওয়ানিছ মিয়া (৩৮), খোকন মিয়া (৫৪) কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও বৃহস্পতিবার সকালে এস আই অজয় কুমারের নেতৃত্বে একদল ডিবি পুলিশ কোতোয়ালী থানধীন শম্ভুগঞ্জ থেকে ২৫০গ্রাম গাজাসহ মাদকব্যবসায়ী মোঃ ফয়সাল (২২) কে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেধকের ই-মেইলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে ময়মনসিংহের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





