ময়মনসিংহের কোতোয়ালী ও মুক্তাগাছা থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩ শ‘পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইনসহ ৪মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এস আই আব্দুল জলিলের নেতৃত্বে জেলার মুক্তাগাছা থানার শিমলা এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও একশ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আঃ ছামাদ(৩৫), ফরিদ আহম্মদ পার্থ(২২) শাজাহান আলী(৪০)কে এবং একই রাতে ডিবির এস আই মনিরুজ্জামানের নেত্বত্বে একদল পুলিশ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৫)কে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা শাখা ডিবি। এ ছাড়াও মোবাইল ফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।





