ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৯ জুয়ারি ২ মাদক ব্যবসায়ীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
রোববার রাতে কোতোয়ালী থানার কাঠগোলা থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি রফিকুল ইসলাম (৪৩), দুলাল চান (৬৫)সহ ১২ জন, খাগডহর থেকে জুয়ারি আব্দুল আলিম (২৮), হাসান (২৮)সহ ৭জন পৃথক অভিযানে সর্বমোট ১৯জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়াও সোমবার সকালে আরেকটি পৃথক অভিযানে জেলার ঈশ্বরগঞ্জ উচাখিলা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসেম (৩০), বকুলকে (৩০) গ্রেপ্তার করা হয়।
আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম।





