জাতীয়

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৯ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্তে ২ জন ও উপসর্গে ৭ জনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে গতেএকদিনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এলাচি খাতুন (৭০) ও পাগলা থানার আফাজ উদ্দিন (৬৫) মারা গেছেন।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহের গফরগাঁওয়ের ইকবাল হোসেইন (৪৫), ফুলপুরের রোখসানা আক্তার (৩৫), ঈশ্বরগঞ্জের মোমেনা (৬৫), নেত্রকোনার আটপাড়া উপজেলার সিদ্দিকুর রহমান (৬৫), কলমাকান্দার আমেনা খাতুন (৬০), জামালপুরের ইসলামপুর উপজেলার আম্বিয়া (৫৭) এবং মেলান্দহের মোমেনা (৬৫)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে বর্তমানে আইসিইউর ২০টি আসনের সবগুলোই রোগীতে পূর্ণ রয়েছে এবং সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads