টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নিষিদ্ধ সময়ে চলছে জাটকা ইলিশ/পোনা নিধন। জাতীয় মৎস্য আইনে সরকারি ভাবে ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরা, ক্রয়, বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ ছিল। এদিকে ৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত চলতি মৌসুমে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও মৎস্য অফিসের চোখ ফাঁকি দিয়ে জেলেরা চালাচ্ছে ঝাটকা ধরার মহোৎসব।
গতকাল সোমবার (২৯ মার্চ) যমুনা তীরবর্তী গোবিন্দাসী ঘাট মাছ বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী থেকে ভোর সকালে নৌকা বোঝাই করে জেলেরা ১ থেকে ২ ইঞ্চি আকারের ছোট ছোট ইলিশের পোনা বা জাটকা পাতিল বোঝাই করে ঘাট বাজারে মাছের আরতদারের কাছে বিক্রি করছে। এদিকে প্রতিবেদক ছবি তুলতে গেলে বুঝতে পেরে জাটকা শিকারী জেলেরা মাছ বোঝাই নৌকা রেখে পালিয়ে যায়।
এদিকে স্থানীয় লোকজন বলছে, গেল এক সপ্তাহের ব্যবধানে যমুনা নদী থেকে প্রায় ষাট মণ জাটকা ইলিশ এই বাজারে বিক্রি হয়েছে। তারা আরও বলেন, প্রশাসনের গাফেলতির কারনে এসব জেলোরা জাটকা শিকার করতে সাহস পাচ্ছে।
মাছ ব্যবসায়ী ইসমাইল জানান, বাজারে কিছু অসৎ মৎস্য ব্যবসায়ী ও জেলে রয়েছে। এসব অপরাদের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া দরকার।
উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামছুজ্জামান অফিসে না থাকায় তিনি ফোনে বলেন, নিষিদ্ধ সময়ে যেসব জেলেরা জাটকা নিধন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আব্দুল্লাহ আল রনি বলেন, মৎস্য অফিস আমাদের সাথে সহযোগিতা করলে অভিযান চালাবো।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, জাটকা শিকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।





