যশোরে ইয়াবাসহ আটক ২

সংগৃহীত ছবি

সারা দেশ

যশোরে ইয়াবাসহ আটক ২

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০২২

যশোর ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আরিফুজ্জামান (৩৪) নড়াইল জেলার সদর উপজেলার আফরা মধ্যপাড়া এলাকার ইসরাইল খানের ছেলে ও মুস্তাফিজুর রহমান (৩১) যশোর সদর উপজেলার হোগলাকান্দা এলাকার বজলুর রহমানের ছেলে।

গত মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শামীম হোসেনের নেতৃত্বে এসআই সাদ্দাম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসু, এএসআই আজহারুল ইসলামকে নিয়ে অভিযানে নামেন। এ সময় যশোর সদরের রামনগর পিকনিক কর্নারের সামনে থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার রামনগর পিকনিকের সামনে দুই মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এ সময়ে সেখানে ফোর্স পাঠিয়ে অভিযান চালিয়ে তাদের দু'জনকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads