দুর্ঘটনা

যশোরে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০২৩

শহিদ জয়, যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম নামে (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের যাহাতাব বিশ্বাসের ছেলে। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, আব্দুস সালাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বিকে সিটির সামনে পৌঁছলে তার মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুস সালাম গুরুতর রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads