যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

প্রতীকী ছবি

সারা দেশ

যশোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০২০

যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার উপজেলার প্রেমবাগ এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  একটি পিকআপে করে এসে কয়েকজন চোর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে প্রবেশ করে। চোরেরা গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর সময় বাড়ির মালিক টের পেয়ে যান। এ সময় টের পেয়ে বাড়ির মালিক চিৎকার দিলে এলাকাবাসী চোরদের ধাওয়া দেয় এবং এলাকার মসজিদের মাইকে গরু চোর ধরার জন্য আহবান জানায়। পরে স্থানীয়রা বের হয়ে চোরদের ধাওয়া দিয়ে প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ায় রেলক্রসিয়ের সামনে ধরে ফেলে এবং তিনজনকে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপরজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশগুলো যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads