যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৫

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২১

যশোরের অভয়নগরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন কয়লা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫ জন। আহতদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার।

আজ শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার ভাঙ্গাগেট সংলগ্ন রহমত ওয়েব্রিজের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের সপের মোড়লের ছেলে ইজিবাইক চালক শহিদ মোড়ল (৪২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত অজ্ঞাতনামা ঘাট শ্রমিক (৩৫)। 

আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাবু, রেহিদুল, রমজান, আলী রহমান ও অজ্ঞাতনামা একজন। 

অভয়নগর হাইওয়ে থানার ওসি মাহমুদ আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকায় খুলনামুখী একটি ইজিবাইককে ধাক্কা দিলে তা উল্টে গিয়ে এর যাত্রী কয়লা শ্রমিকরা গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকের চালকসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, সাতজনের মধ্যে দুইজন হাসপাতালে নেয়ার আগেই মারা যান। বাকি ৫ জনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপরজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads