যশোরে বৃদ্ধ মোকছেদ গাজীর দুই মাসেও সন্ধান মেলেনি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

যশোরে বৃদ্ধ মোকছেদ গাজীর দুই মাসেও সন্ধান মেলেনি

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০২২

মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ মোকছেদ গাজী (৫০)’র দুই মাসেও সন্ধান পাওয়া যায়নি। গত ১৯ ডিসেম্বর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মীর পাড়ার বাড়ি থেকে বের হয়ে আর তিনি ফিরে আসেননি। এই ব্যাপারে নিখোঁজ হওয়া মোকছেদ গাজীর ভাগ্নে মনিরুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে মনিরুল ইসলাম বলেছেন, তার মামা বয়োবৃদ্ধ হওয়ায় বেশ কিছুদিন ধরে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সে কারণে গত ১৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে মোকছেদ গাজী বাড়ি থেকে বের হন। এরপরে আর তিনি ফিরে আসেননি। আত্মীয় স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে গত দুই মাসে তার কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছে পরিবার। এই কারণে মনিরুল ইসলাম, কোতোয়ালি থানায় সাধারণ ডায়ের করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads