সারা দেশ

যাত্রীর ৫ লক্ষ টাকা ছিনতাই করল অটোরিক্সা চালক সহ সঙ্গবদ্ধ চক্র

  • ''
  • প্রকাশিত ২৩ জানুয়ারি, ২০২৪

  চট্টগ্রাম প্রতিনিধিঃ

সিএনজি যাত্রীর কাছ থেকে জোর করে ৫ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়া এক সিএনজি অটোরিক্সা চালক সহ জড়িত সঙ্গবদ্ধ চক্রের মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন নার্সারী এলাকায়। পরে পুলিশ অভিযান চালিয়ে সেই সিএনজি অটোরিক্সা চালক সহ মোট ৫ জনকে গ্রেফতার এবং ছিনতাই কাজে ব্যবহৃত ২ টা অটোরিক্সা জব্দ করেন।

এই ব্যাপারে সিএমপি দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নোবেল চাকমা জানান, গ্রেফতারকৃত আসামিরা একটি সঙ্গবদ্ধ চক্র। তারা ওৎ পেতে থেকে মানুষকে টার্গেট করে কৌশলে ২ টা অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই করে, সংগঠিত ছিনতাই ঘটনার বিবরণে বলেন, গত ১৭ জানুয়ারি বিকাল অনুমান ৩ টা ২০ মিনিটের দিকে ঘটা এই ঘটনায় ভিকটিম মিজানুর রহমান চকবাজার থানায় অভিযোগ দায়ের করার পর চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে ।

তিনি জানান, মোঃ মিজানুর রহমান (৫২) নামে এক ব্যক্তি পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়স্থ এবি ব্যাংক জিইসি শাখা হতে চেকের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা নগদ উত্তোলন করেন ব্যাংকের সামনে হতে ৮০ টাকায় টাইগারপাস যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করে টাইগার পাসের উদ্দ্যেশে রওয়ানা করেন। এক পর্যায়ে চকবাজার থানাধীন নার্সারী মোড়ের পূর্ব পাশে আসার পর হঠাৎ সিএনজির ড্রাইভার গাড়ীটি ব্রেক করে থামিয়ে সিএনজি চালক সামনের দরজা খুলে পিছনে এসে পিছনের মালামাল রাখার জায়গায় ন্যাকড়া আছে কিনা জিজ্ঞাসা করে। পরক্ষনে গাড়ী মেরামতের জন্য টুলবক্স লাগবে বলে যাত্রী মিজানুর রহমানকে সিএনজির দরজা খুলে দিতে বলে। দরজা খুলে দেওয়ার সাথে ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে গাড়ীতে উঠে বসে। এই সময় আরো ২ জন ব্যক্তি সিএনজির ভিতর জোর করে ঢুকে একজন যাত্রী মিজানুর রহমানের কোলের উপর এবং ১ জন তার পাশে বসে পড়ে। অপর ১ জন গাড়ীটি চালিয়ে নিয়ে যায় একপর্যায়ে ছিনতাইকারীরা যাত্রী মিজানুর রহমানকে গুলি করে দেওয়ার হুমকি ধমকি দিয়ে তার সাথে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কোতোয়ালী থানাধীন সিআরবি রেলওয়ে স্কুল সিড়ির গোড়ায় নির্জন এলাকায় নামিয়ে দিয়ে সিএনজি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এডিসি নোবেল চাকমা আরো জানান, টিম চকবাজার মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত চট্টমেট্রো থ ১৩-৫৬২৯ ও চট্টমেট্রো থ- ১৩২৩৮৮ নাম্বারের দুইটি সিএনজি চালিত অটোরিক্সা শনাক্ত করে ঘটনার সাথে জাড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মোঃ বাবুল(৪০), মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু (৪০), মোঃ জসীম (৪২), মো: দেলোয়ার (৩৭), মো রফিকুল ইসলাম(৪৫) এবং বাবুল। আসামিদের আদালতে সোপর্দ করা এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads