যানজট ও জলজট একটি চ্যালেঞ্জিং ব্য‍াপার : মেয়র আতিকুল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

যানজট ও জলজট একটি চ্যালেঞ্জিং ব্য‍াপার : মেয়র আতিকুল

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ ফেব্রুয়ারি, ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশা সবচেয়ে বড় একটি ফ্যক্টর। আমরা কোল্জলি মনিটরিং করছি। সকল কাউন্সিলরদের প্রথম দায়িত্ব হবে এলাকায় এলাকায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে খোঁজ রাখা। আমাদের মশক নিধন কর্মী যারা আছেন তাদেরকে মনিটরিং করা। এটিই এখন আমাদের প্রধান কাজ।

আজ শনিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আরো বলেন, আগামী সোমবার থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কাউন্সিলরদের নিয়ে মনিটরিং করা হবে। সিটি কর্পোরেশনের এই মূর্হূতের দায়িত্ব মশক নিধকেরা কোথায় কাজ করছেন। নির্ধারিত স্থানে যচ্ছেন কিনা, ঔষধ ছিটানোর নির্দেশনা মানছেন কিনা এ একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

জরিমানার নির্দেশ দিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি নিজে দেখব এলাকায় যত্রতত্র ময়লা ফেলছে কিনা। গতবার জরিমানা করেছিলাম। আমাদের দেশে আইন আছে কিন্তু জরিমানা নেই। বিভিন্ন দেশে জরিমানার বিধান আছে। এলাকা পরিস্কার পরিচ্ছন্ন না পাওয়া গেলে আইনের মাধ্যমে জরিমানা করা হবে।

ঢাকার যানজট নিয়ে মেয়র আরো বলেন, যতদিন ঢাকা বাস রুট ফ্রেনচাইজ করতে না পরব ততদিন যত্রতত্র বাসের অসম প্রতিযোগিতা থেকে যাচ্ছে। সিটি কর্পোরেশনের জন্য যানজট ও জলজট একটি চ্যালেঞ্জিং ব্যাপার। সকলের সাথে মিলে কাজ করে যানজট ও জলজট কমানো হবে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads