যুবা টাইগারদের গণসংবর্ধনা সোহরাওয়ার্দী উদ্যানে : কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

যুবা টাইগারদের গণসংবর্ধনা সোহরাওয়ার্দী উদ্যানে : কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২০

যুব বিশ্বকাপ ক্রিকেটে জয়ের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে টাইগারদের গণসংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, তৃণমূল থেকে খেলোয়াড় উঠিয়ে নিয়ে আসা ও তাদের তৈরির কাজ চলছে, তার প্রমাণ এই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

তিনি বলেন, কেবিনেটে টাইগারদের গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিজয় গোটা জাতির। 

গণসংবর্ধনা অনুষ্ঠানে সব রাজনৈতিক দলে উপস্থিতি প্রসঙ্গ উঠলে তিনি বলেন, মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছিল অনেকে আসলেও বিএনপি আসেনি। বিএনপি সবকিছু না মানার সংস্কৃতিতে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একমাত্র অবলম্বন নালিশ। দেশের জনগণের ওপর আস্থা নেই বলেই তারা বিদেশীদের কাছে নালিশ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads