সারা দেশ

যৌথ বাহিনীর অভিযানে ২৬ মেশিনসহ দেড়শ ঘনফুট পাইপ ধ্বংস

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও বনবিভাগের মালিকানাধীন পাগলিবিল ছড়া খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে  ২৬টি মেশিন ও দেড়শ ঘনফুট পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুজ্জামান। 

অভিযানকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ, চট্রগ্রাম এর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ডুলাহাজারা, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী ও ফুলছড়ী রেঞ্জ সহ যৌথ অভিযান পরিচালনা করে।  অভিযানে পাগলির বিল এলাকা হতে ২৬টি বালু উত্তোলক মেশিন ও আনুমানিক ১৫০০ ফুটের অধিক লম্বা পাইপ ধ্বংস করা হয়েছে। ১৫ এপ্রিল সকাল ১১ হতে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় অবৈধ বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জায়গাটি দুর্গম হওয়ায় জব্দ করা মালামাল ঘটনাস্থলে গুড়িয়ে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু সাফারি পার্কের সীমানা দেয়াল, বন্যপ্রাণির পরিবেশ, ছড়া-খাল, বনভূমি, মানুষের জমিজমা ও বাড়িঘরের ক্ষতিকরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় চক্রটি। 

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুজ্জামান বলেন, বঙ্গবন্ধু সাফারি পার্কের ও বনবিভাগের জায়গায় অবৈধ ভাবে বালি উত্তোলন করে  এলাকায় পরিবেশ ও মানুষের ক্ষয়ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে পুলিশ ও বনবিভাগের লোকজন সাথে নিয়ে অভিযান চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের বিপুল মেশিন, পাইপ ও সরঞ্জামাদি। পরিবেশ রক্ষায় আইন মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads