গোমস্তাপুর ( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি:
গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন এর অভিমান্যপুর গ্রামের মন্ডল অটো রাইস মিল এন্ড ফুড ইন্ডাসট্রিজ এর সামনে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় রহনপুর তদন্ত কেন্দ্রের এ এস আই মোজাম্মেল হক সহ সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিমান্যপুর মন্ডল অটো রাইস মিল এন্ড ফুড ইন্ডাসট্রিজ এর সামনে মঙ্গলবার রাত ৩ টায় শিবগঞ্জ কালিগঞ্জ পাইকারাটোলা গ্রামের এরফান আলীর ছেলে কামরুজ্জামান কে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয় মামলা নং -৯, তারিখ- ১৪ -০৫ - ২০২৪।





