মহানগর

রাজধানীর প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পথচারীরা জানান, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads