রাজনীতি

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সম্পৃক্ত করণের দাবী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২৩

এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি:
রাজনৈতিক দলের সকল পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবী জানিয়েছে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (২৯ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেস ক্লাবে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এই দাবী জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেয়ায়েত উদ্দীন।
অপরাজিতা ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মত্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি হাওলাদার রুহুল আমীন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাড. শরিফা খানম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক ইভা আক্তার, রামপাল উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, দুলালি আক্তার, শিক্ষিকা রহিমা খাতুন প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই সম্মেলনের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে অপরাজিতা, নারী জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এর আর্থিক সহযোগিতায় ও হেলবেটার ইন্টার কো-অপারেশন ও রূপান্তর যৌথভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads