সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা করেছেন বগুড়ার একজন আইনজীবী।
আজ রোববার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহীর সাইবার ট্রাইবুন্যাল আদালতে ওই মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা।
বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।





