জাতীয়

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

  • প্রকাশিত ৬ অগাস্ট, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জনের করোনা পজিটিভ ছিল এবং আট জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এ ছাড়া অপর দুজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।

আজ শুক্রবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর আট জন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, পাবনার দুজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৪০৩ জন রোগী ভর্তি রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads