রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতীকী ছবি

অপরাধ

রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন, ২০১৯

নওগাঁর রাণীনগরে ১০ পিস ইয়াবা ট্যবলেটসহ শরিফ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার কাশিমপুর চড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শরিফ উপজেলার কাশিমপুর চড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, শরিফ এলাকাতে মাদক ব্যবসা করে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads