নওগাঁর রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ে অফিসের বারান্দার গ্রিল কেটে ও তালা ভেঙ্গে লক্ষাধীক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জানান, প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার বিকেলে স্কুল ছুটির পর অফিসে তালা দিয়ে চলে যান সবাই। এর পর সকালে এসে দেখতে পান অফিস রুমের বারান্দার গ্রিল কেটে এবং দরজার তালা ভেঙ্গে একটি প্রজেক্টর, একটি ল্যাপটপ, একটি সাউন্ডবক্সসহ লক্ষাধীক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় অফিসের কাগজপত্রও তছনছ করা হয়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, চুরির ঘটনা তদন্তে একজন অফিসারকে পাঠানো হয়েছিল। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।





