সারা দেশ

রাণীনগরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট মূলে ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার মিরাট এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। সেই অভিযানে সিআর সাজাপ্রাপ্ত মূলে চরকানাই গ্রামের সমতুল্লা খাঁনের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহীদ খাঁন (৩২) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও জিআর ওয়ারেন্ট মূলে চরকানাই গ্রামের আফজাল হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (২৮), মিরাট উত্তরপাড়া গ্রামের পচা খাঁনের ছেলে সুজন (৩০), কান্দুর ছেলে মোবারক হোসেন (৫০), কসিমদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৫৫), হামিদের ছেলে এবাদুল ইসলাম (৪৭), শমসের আলীর ছেলে গোলাম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৭ জন আসামিকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads