রাণীনগরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রাণীনগরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০২০

“মুজিববর্ষের আহ্বান যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এদিন সনদপত্র প্রদানসহ ৯ জনের মাঝে ৬ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষের সভাপতিত্বে ও প্রশিক্ষিত আত্মকর্মী খালেকুজ্জামান খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ আরো অনেকেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads