রাণীনগরে মুজিববর্ষ ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ইসরাফিল আলম

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রাণীনগরে মুজিববর্ষ ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২০

নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গোল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

অন্যান্যদের মধ্যে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জান পিন্টু, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads