সারা দেশ

রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত 

  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০২২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা সভা, শহরে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে পরিশর্দন করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  পরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ও প্রতিষ্ঠা বার্ষিকীর আহবায়ক সোহেল রানাসহ অন্যান্য যুগ্ম আহবায়কের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক, জেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,  পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, ভাইস চেয়ারম্যান ও আ.লীগ সদস্য সোহেল রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, সাবেক ছাত্রনেতা নওরোজ কাউসার মেনন প্রমুখ। 

এছাড়া ওয়ার্ড ইউনিয়ন ছাত্রলীগের প্রাক্তণ নেতৃবৃন্দের পাশাপাশি আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads