সারা দেশ

রাতের আঁধারে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সহায়তা পেলো পরিবহন শ্রমিকরা

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জুলাই, ২০২১

লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলায় কর্মহীন হয়ে পড়া অটো পরিবহন শ্রমিকদের মাঝে রাতের আঁধারে খাদ্য সহায়তা প্রদান করলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নর্মল রঞ্জন গুহ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লটাখোলা গ্রামে প্রায় ৪০০ পরিবারের মাঝে নিজ হাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০কেজি চাল, ১কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও ১ কেজি লবণ।

এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, আওয়ামী লীগ সব সময় বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, ‘তিনি জনগণের শাসক নন তিনি জনগণের সেবক’।

বাবু নির্মল আরোও বলেন, বিএনপি শুধু টকশোতে বড় বড় কথা বলছে। আজকে তারা দেশের দূর্দিনে মাঠে নেই। ভোটের সময় যদি ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারি, বিপদকালে কেন বাড়ি বাড়ি সহায়তা দিতে পারব না। এ সময় তিনি সমাজের বিত্তবানদের কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, যারা এই লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে লজ্জায় আসতে পারেন না, তাদের সেবার জন্য একটি হট লাইন চালু করবে স্বেচ্ছাসেবকলীগ।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সাধারণ সম্পাদক শামীম শিপলু, পৌরসভার যুগ্ম, সম্পাদক মান্নান, সাবেক ছাত্রনেতা তুহিনুর হোসাইন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads