রামগঞ্জে ৭দিন পর যুবকের বস্তাবন্ধী লাশ উদ্ধার : ঘাতক গ্রেপ্তার

উদ্ধারকৃত নিহত সুমনের লাশ

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

রামগঞ্জে ৭দিন পর যুবকের বস্তাবন্ধী লাশ উদ্ধার : ঘাতক গ্রেপ্তার

  • রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই, ২০১৯

লক্ষীপুরের রামগঞ্জে নিখোঁজের ৭দিন পর মোঃ সুমন (২৪) নামের এক যুবকের বস্তাবন্ধী লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

আজ রোববার (২৮ জুলাই) উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের উত্তর নাগমুদ গ্রামের মিঝি বাড়ির পরিদ্যাক্ত বাগান থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন কুমিল্লা ২য় মুরাদপুর সুজানগর গ্রামের মোঃ ইউনুছ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজারের মুদি ব্যবসায়ী মোঃ ইউসুফের দোকানে কুমিল্লার সুমন ও রামগঞ্জের সহেল হোসেন (২৭) নামের ২ যুবক বেশ কয়েক বছর যাবত চাকুরী করতো। এরই সুবাদে রামগঞ্জ উপজেলার উত্তর নাগমুদ মিঝি বাড়ির সহেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে কুমিল্লার সুমন রামগঞ্জের সহেলকে টাকা ধার দেয়। ওই পাওনা টাকা নিয়ে প্রায়ই ২জনের মধ্যে ঝগড়া হতো। এরই সূত্র ধরে হটাৎ গত ২১ জুলাই রাত থেকে সুমন নিখোজ হয়ে যায়। নিখোঁজের পর সুমনকে কোথাও খুজে না পেয়ে পরে সুমনের পিতা গত শনিবার (২৭জুলাই) রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ সহেলের বাড়িতে তল্লাসি শুরু করে। এসময় সহেল বাড়িতে না থাকায় তার বাবা বাবুলকে আটক করে। এক পর্যায়ে সহেল রামগঞ্জ থানা পুলিশের কাচ্ছে আত্বসমর্পন করে। পরে পুলিশ আজ বিকেলে সহেলের স্বীকাররোক্তি মোতাবেক নাগমুদ মিঝি বাড়ির পশ্চিম পাশের পরিত্যাক্ত বাগানের মাটির নিচ থেকে সুমনের বস্তাবন্ধী অর্ধগলিত লাশ উদ্ধার করা করে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘাতক সহেলের স্বীকারোক্তি মোতাবেক সুমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষীপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads