রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ২

ছবি : সংগৃহীত

সারা দেশ

রামগতিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ২

  • কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আবুল বাশার (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।আজ শনিবার সকালে উপজেলার রামদয়াল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাশার উপজেলার চরআলগী এলাকার নুরুল হক হাফেজের ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় প্রভাবশালী রাসেল ১০-১২ জন লোক নিয়ে রামদয়াল বাজারের উত্তর পাশে একটি বিরোধপূর্ণ সম্পত্তি দখল করতে যায়। এ সময় ছেলেসহ আবুল বাসার ওই জমির মালিকানা দাবি করে বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ বাধলে বাশার ও তার ছেলে আবদুল মুকিত সোহেলকে কিল-ঘুষিসহ পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিফুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভয়ে আবুল বাশার নামের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads