জাতীয়

রামেক করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুলাই, ২০২১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৬ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন এবং উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন এবং কুষ্টিয়ার একজন।

একই সময়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছে ৪২ জন। বর্তমানে হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ৩৯৯ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads