বিশ্ব

রাশিয়াতে বিমানের যন্ত্রাংশ পাঠাবে না চীন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২২

হঠাৎ করেই দৃশ্যপটের নাটকীয় পরিবর্তন। ইউক্রেন সংকটে চীন সব সময় রাশিয়ার পাশেই ছিলো। এই সেদিনও বেইজিংয়ের কাছে অর্থনৈতিক ও সামরিক সহায়তা চেয়েছে মক্কো।

কিন্তু ইউক্রেন পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে সর্বশেষ আলোচনার পর এবার রাশিয়াকে পিঠ দেখালো চীনও। রাশিয়াকে বিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিয়েছে চীন।

বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিক-রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও চীনের সাথে বিমানের যন্ত্রাংশ সরবরাহের চুক্তি এত দিন অটুট ছিল রাশিয়ার।

তবে, সম্প্রতি চীনের প্রতিনিধি ইয়াং জিয়েচির সাথে দীর্ঘ সাত ঘণ্টার এক ম্যারাথন বৈঠকে বসে ওয়াশিংটন। বলা হয়, মস্কোর সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠতা ভালো চোখে দেখছে না ওয়াশিংটন।

তাই, যুক্তরাষ্ট্রের চাপে বিমানের যন্ত্রাংশ সরবরাহের চুক্তি আপাতত স্থগিত করেছে চীন। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ভারত ও তুরস্কের নাম বিবেচনা করছে মস্কো।

ইতালি রাজধানী রোমে অনুষ্ঠিত সেই বৈঠকে ওয়াশিংটন হুমকি দিয়েছে, নিষেধাজ্ঞা ভেঙ্গে রাশিয়াকে সাহায্য দেয়ার চেষ্টা করলে চীনকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।

গত দুই দশক ধরে চীন এবং রাশিয়ার কৌশলগত সম্পর্কে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে পশ্চিমের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তা নিয়ে কোন পথে চীন হাঁটবে, সেটি সময়ই বলে দেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads