সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান যাত্রীরা হলো, রায়গঞ্জ উপজেলার সরাই হাজিপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে শিউলী খাতুন (৩০) ও লক্ষীবিষœ প্রসাদ খালিফা পাড়ার আবেদ আলী প্রামানিকের ছেলে জেল হোসেন (৬৫)। দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ ভ্যানযাত্রী। এদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, যাত্রীবাহী একটি ভ্যানগাড়ী কামারপাড়া ব্রীজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। চাপা দিয়ে ট্রাক ও অটোভ্যান খাদে পরে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান শিউলি খাতুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত চার ভ্যানযাত্রীকে উদ্ধার করে। এদের মধ্যে জেল হোসেন ও সাহেদ আলীর অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জেল হোসেন নামের আরো একজন মারা যায়। তবে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলার প্রস্ততি চলছে।





