রায়পুরায় আ. লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

প্রতীকী ছবি

বাংলাদেশ

রায়পুরায় আ. লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০২১

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করেআওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার বিকেলে রায়পুরার দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে দন্ধ চলে আসছিল। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়রাম্যান পদে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক ও বাঁশগাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির গ্রুপের মধ্যে বিরোধ চাঙ্গা হয়। এরই মধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পায় বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক। এ নিয়ে এক পক্ষের মধ্যে আনন্দ বিরাজ করলেও অপর পক্ষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জের ধরে আজ সোমবার বিকেলে বাঁশগাড়ীর নতুন বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫ জন ছিটা গুলিবিদ্ধ সহ প্রায় ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান বলেন,এলাকার আধিপত্য ও সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে একটু হট্রোগোল দেখা দেয়। এখনো গুলিবিদ্ধের কোন খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads