রায়পুরায় পুলিশের ওপর টেঁটা হামলা, আহত ৪

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রায়পুরায় পুলিশের ওপর টেঁটা হামলা, আহত ৪

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে, ২০২১

নরসিংদীর রায়পুরায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছন রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা (পিপিএম)। 

আহতরা হলেন- রায়পুরা থানার উপ পরিদর্শক নাসির (৪৫),নায়েব বাবুল আলী (৪০), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতলে পাঠানো হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও এলাকায় অভিযানে যায় পুলিশ। ওই সময় গ্রেপ্তার এড়াতে স্থানীয় কিছু লোক পুলিশকে লক্ষ্য করে টেঁটা ও ইট পাটকেল ছুঁড়ে মারে।এতে দুজন টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়।পরে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads